রেজিষ্ট্রারের বাণী

রেজিস্ট্রারের বাণী

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং শুভানুধ্যায়ী,

একটি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি নতুন ধারণা তৈরি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ার প্রধান কেন্দ্রবিন্দু।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব এবং আধুনিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতামুক্ত থেকে শিক্ষার্থীরা তাদের গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক কার্যক্রমে পূর্ণ মনোযোগ দিতে পারে। প্রশাসনিক সেবা ডিজিটাল ও গতিশীল করার মাধ্যমে আমরা প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং মেধা, দক্ষতা এবং বিশ্বমানের উদ্ভাবনী শক্তি নিয়ে নিজেদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে। প্রশাসনিক দিক থেকে আমরা সবসময় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিটি ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগে সহায়তা প্রদান করতে তৎপর।

এসো, আমরা সবাই মিলে সততা, শৃঙ্খলা ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের এক অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত করি।

সকলের জন্য শুভকামনা।

মোঃ সোহেল মন্ডল

রেজিস্ট্রার

টেকনিক্যাল ইউনিভার্সিটি