পরীক্ষা নিয়ন্ত্রক এর বাণী

আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণের এই বিশ্ববিদ্যালয়ে সাবইকে স্বাগত জানাই। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে আধুনিক শিক্ষা, প্রযুক্তি, প্রকৌশল এবং উদ্ভাবনই বৈশ্বিক অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি।

পরীক্ষা বিভাগ কেবল মূল্যায়নের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি তোমাদের অর্জিত মেধা, কঠোর পরিশ্রম এবং অর্জিত দক্ষতার এক স্বচ্ছ প্রতিফলন। আমরা সততা, বিশ্বস্ততা এবং সময়োপযোগী আধুনিক ব্যবস্থার মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সর্বোচ্চ মান ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মনে রাখবে, সাধারণ ও কারিগরি শিক্ষার প্রকৃত সৌন্দর্য কেবল এডাডেমিক গ্রেড বা সিজিপিএ-তে সীমাবদ্ধ নয়। এর আসল সাফল্য নির্ভর করে বাস্তব জীবনের জটিল সমস্যার প্রযুক্তিগত সমাধান খোঁজা এবং অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে প্রয়োগ করার ওপর। সততা ও নৈতিকতাকে ধারণ করে প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই হোক তোমাদের লক্ষ্য।

তোমাদের প্রতিটি উদ্ভাবনী চিন্তা ও প্রচেষ্টা আমাদের বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করুক এবং দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাক। তোমাদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ভোলানাথপাল

পরীক্ষা নিয়ন্ত্রক

টেকনিক্যাল ইউনিভাির্সিটি